Monday, October 21, 2024

রাষ্ট্রদ্রোহ মামলায় ফেঁসে যেতে পারে (বিএনএ) সভাপতি খাঁন মো. গোলাম মোর্শেদ।

রাষ্ট্রদ্রোহ মামলায় ফেঁসে যেতে পারে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) সভাপতি খাঁন মো. গোলাম মোর্শেদ।  

২০১৩ সালে সরকার একটি রাষ্ট্রপতির আদেশক্রমে একটি প্রজ্ঞাপন প্রকাশ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মোর্শেদ সেই আদেশের বিরুদ্ধে  মামলা করেছেন ৪১০০ নার্সের নিয়োগ বাতিলের দাবীতে ৷ সরকারি আর্দেশের প্রতি অবমাননা রাষ্ট্রদ্রোহীতার সামিল৷ মোর্শেদ নিজে সরকারি চাকরি বিধি অনুসরণ না করে, রাষ্ট্রপতির আদেশের প্রতি অবমাননা পূর্বক মামলা করেন৷  ভুয়া তথ্য/সার্টিফিকেট প্রদান করে নিজেও  চার বছর মেয়াদি সায়েন্স এন্ড নাসিং ডিগ্রি অর্জন করেন৷ আবার সেই সার্টিফিকেট বলে সরকারী চাকরী করছেন৷

বিগত সরকার আমলে তিনি দাপিয়ে বেরিয়েছেন নিজের খেয়াল খুশিমত৷  জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স খাঁন মো. গোলাম মোরশেদ৷ এখনও আছেন বহাল তবিয়তে৷ বিভিন্ন নার্সেস সংগঠনগুলো থেকে দাবী উঠেছে তার হীন কর্মকান্ডের প্রতি ৷৷

Thursday, December 30, 2021

যেভাবে জানা যাবে এসএসসির রেজাল্ট

মোবাইল ফোনে যেভাবে ফল জানা যাবে


মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল পাওয়ার জন্য SSC লিখে স্পেস দিয়ে  নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণস্বরূপ: SSC DHA 123456 2021 পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণস্বরূপ: Dakhil MAD 123456 2021 পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

ওয়েবসাইটে যেভাবে জানবেন
নির্ধারিত ওয়েবসাইটে www.educationboardresults.gov.bd ভিজিট করে ফল জানা যাবে। এ ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর, পরীক্ষার (Examination) নাম এবং বোর্ড সিলেক্ট (Select) করে সাবমিট বাটনে (Submit Button) ক্লিক করে ফলাফল জানা যাবে।

Friday, November 12, 2021

নারায়ণগঞ্জের ১৬ ইউপিতে চেয়ারম্যান হলেন যারা



নারায়ণগঞ্জের সদর, বন্দর ও রূপগঞ্জের ১৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) নির্বাচন উপলক্ষে সকাল ৮টা থেকে ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে ১৬ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী ছিলেন ৫১ জন। যাতে ৫ টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মনিরুল আলম সেন্টু, বক্তাবলী ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এম শওকত আলী, রূপগঞ্জের গোলকান্দাইল ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান ভূঁইয়া (তুহিন), ভুলতা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আরিফুল হক ভূঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী তোফায়েল আহমেদ আলমাছ।

এছাড়া ভোট হলেও নির্বাচনের আগের রাতে সদর উপজেলার কাশিপুর ও এনায়েতনগর ইউনিয়ন পরিষদে ইসালামী আন্দোলন মনোনীত প্রার্থী মুহাম্মদ ওমর ফারুক ও আব্দুস সালাম তাদের প্রার্থীতা প্রত্যাহার করাতে এক প্রকার বিনা প্রতীদ্বন্দিতায় জয়ী হয়েছেন কাশিপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এম সাইফুল্লাহ বাদল ও এনায়েতনগর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান।

বাকি ৯ ইউনিয়ন পরিষদে জয়ী হয়েছেন,সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন, গোগনগর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) ফজর আলী, বন্দর ইউনিয়নের জাতীয় পার্টি মনোনীত এহসান উদ্দিন আহমেদ, মদনপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী গাজী এম এ সালম, মুছাপুর ইউনিয়ন পরিষদের জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাকসুদ হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের জাতীয় পার্টি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার প্রধান, ধামগড় ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন, রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত জাহের আলী ও ভোলাব ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন।

Friday, March 20, 2020

করোনাভাইরাস নিয়ে কিছু ভুল তথ্য বা ভুল ভাবনা—

করোনাভাইরাস নিয়ে বাংলাদেশে ছড়িয়ে পড়া কিছু ভুল তথ্য বা ভুল ভাবনা— ১) ইউনিসেফ নাকি বলেছে ভাইরাসটা বড়, মাটিতে পড়ে যায়! - ভুল ২) গরমের দেশে নাকি ছড়ায় না! - ভুল ৩) শিশুরা নাকি আক্রান্ত হয় না! - ভুল ৪) সবাইকে কি মাস্ক পরতে হবে?- ভুল ৫) রসুন খেলে, গরম পানি খেলে, ‘অমুক বলেছে তমুক খেলে’, অ্যান্টিবায়োটিক খেলে এই রোগ কি সেরে যাবে?- ভুল সারা বিশ্বের সকল খবর, সবার আগে,জানতে- প্রভাতী২৪নিউজ

সারা বিশ্বের সকল খবর, সবার আগে,জানতে- প্রভাতী২৪নিউজ

সারা বিশ্বের সকল খবর, সবার আগে,জানতে- প্রভাতী২৪নিউজ

Saturday, August 24, 2019

গাঙচিল’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া বোয়িং (৭৮৭-৮) ড্রিমলাইনার গাঙচিল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।২২ আগস্ট বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিক গাঙচিলের উদ্বোধন ঘোষণা করেন তিনি। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘গাঙচিল যেন ডানা মেলে উড়তে পারে ভালোবাবে। সবাই যত্ন নেবেন।’ জানা যায়, এই উড়োজাহাজ দিয়ে প্রাথমিকভাবে ঢাকা-আবুধাবী রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।’ এ ব্যাপারে বিমান কর্মকর্তারা জানান, গত ২৫ জুলাই উড়োজাহাজটি সিয়াটল থেকে ঢাকায় নিয়ে আসা হয়। ‘গাঙচিল’ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমানে ড্রিমলাইনার উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল তিনটিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দে উড়োজাহাজটির নামকরণ করা হয়েছে ‘গাঙচিল’। সারা বিশ্বের সকল খবর, সবার আগে,জানতে- প্রভাতী২৪নিউজ

জি-৭ সম্মেলন শুরু আজ

বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সংস্থা গ্রুপ অব সেভেন (জি-৭) এর ৪৫ তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ফ্রান্সের বায়ারিতজ শহরে দুই দিন ব্যাপী সম্মেলন শুরু হচ্ছে আজ শনিবার।মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পসহ বিশ্বের নেতৃবৃন্দ ফ্রান্সে গিয়েছেন। এবারের সম্মেলনে বৈষম্য এবং জলবায়ু ইস্যু গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। তবে সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে অস্বস্তি আছে। তিনি সম্মেলনটাকে কোনদিকে নিয়ে যাবেন তা দেখার অপেক্ষায় বিশ্ব। কারণ গত বছর কানাডায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলন থেকে আগেভাগেই চলে গিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জি-৭ জোটে রাশিয়াকে ফের অন্তর্ভূক্তির দাবি তুলতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আর এটা হলে মার্কিন মিত্রদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হতে পারে। জি-৭ এর সদস্য দেশগুলো হচ্ছে- যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাজ্য। ইউরোপীয় ইউনিয়নও জি-৭ এ প্রতিনিধিত্ব করে। পূর্বে এটি জি-৮ নামে পরিচিত ছিল। ২০১৪ সালের ক্রিমিয়া সংকটে রাশিয়ার সংশ্লিষ্টতার কারণে জি-৮ থেকে বাদ দেওয়া হয়। এরপর জি-৭ নামে পরিচিতি পায়। সারা বিশ্বের সকল খবর, সবার আগে,জানতে- প্রভাতী২৪নিউজ

রাষ্ট্রদ্রোহ মামলায় ফেঁসে যেতে পারে (বিএনএ) সভাপতি খাঁন মো. গোলাম মোর্শেদ।

রাষ্ট্রদ্রোহ মামলায় ফেঁসে যেতে পারে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) সভাপতি খাঁন মো. গোলাম মোর্শেদ।   ২০১৩ সালে সরকার একটি রাষ্ট্রপতি...